শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

উপজেলা পরিষদ নির্বাচন হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে তারা আপিল করতে পারবেন বলে জানা গেছে। গতকাল রবিবার প্রার্থীদের যাচাই বাছাইয়ের দিন ছিলো। এদিকে বিভিন্ন জটিলতার কারণে শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আতাউর রহমান মাসুক ও মোঃ সুরুজ আলী মোল্লার মনোনয়ন বাতিল করেন নির্বাচন কমিশনার। অপরদিকে হবিগঞ্জের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। জেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, শায়েস্তাগঞ্জের ৩ জন ও হবিগঞ্জের ৪ জন প্রার্থীর বাতিল করা হয়েছে। আমার নাম মনে নেই। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসারকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় ৪ জনের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তারা আপিল করতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com