বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুর উপজেলা পরিষদের দরজা সবার জন্য উম্মুক্ত ছিল-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- মাধবপুর উপজেলা পরিষদের দরজা দলমত নির্বিশেষে সবার জন্য উম্মুক্ত ছিল। উপজেলা পরিষদ বিগত দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর অগভীর নলকুপ স্থাপন ও শিক্ষার উন্নয়নে কাজ করছে। তাই আসন্ন উপজেলা নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি শনিবার দিনব্যাপি উপজেলার ধর্মঘর ইউনিয়নের হরষপুর, কালীর বাজার, ধর্মঘরবাজার, মদিনা মার্কেট, বটতলীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সম্পাদক ও চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা হাজী বজলুর রহমান ভূইয়া, মামুন মেম্বার, সোহরাব মেম্বার, মোস্তফা কামাল বাবুল প্রমুখ। এলাকাবাসী বিগত দিনে উপজেলা পরিষদের পক্ষ থেকে গ্রামীন রাস্তাঘাট উন্নয়নে সন্তোষ প্রকাশ করে আসন্ন নির্বাচনে সৈয়দ মোঃ শাহজাহানকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com