বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বরাত দিয়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রামপ্রসাদ চন্দ (৩০) নামে ফায়ার সার্ভিসের কর্মরত ফায়ারম্যানকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। রামপ্রসাধ মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের পিযুস চন্দ শীলের পুত্র। গতকাল সোমবার বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, রামপ্রসাধ দীর্ঘদিন যাবত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের ভুয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকরি প্রত্যাশীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা অর্থ আত্মসাত করে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ডিবির ওসি নুর হোসেন মামুন ও তদন্ত ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার সার্ভিসের অফিস থেকে কর্মরত অবস্থায় তাকে আটক করেন। এ সময় ভূয়া বিজ্ঞপ্তি প্রকাশের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল সোমবার বিকালে হবিগঞ্জ কোর্টে ১৬৪ ধারার জবানব্দি শেষে তাকে কারাগারে প্রেরন করা হয়। আটক রামপ্রসাদ জানায়, সে অনলাইনে জুয়া খেলতো। তাকে সহযোগিতা করতো বানিয়াচং উপজেলার বড় বাজারের মামুন নামের এক বিকাশ এজেন্ট। জুয়া খেলতে খেলতে সে লক্ষ লক্ষ টাকার ঋণ খেলাপী হলে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এক পর্যায়ে সে আত্মহনেরও চেষ্টা চালায়। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করে। ঋণের হাত থেকে মুক্তি পেতে সে এই প্রতারণার আশ্রয় নেয়। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় যারা যারা জড়িত সকলকে নজরদারীতে রাখা হয়েছে। অচিরেই আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com