রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ সভা ও সড়ক দূর্ঘটনায় নিহত সঙ্গীত শিল্পী পাগল হাসানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় শহরের সুরবিতানে অনুষ্ঠিত পরামর্শ ও শোক সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ মোহিত সরকার। সমিতির সাধারণ সম্পাদক শাহীনুর আলম সরকারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. এ ওয়াহিদ ও সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়। সভায় সমিতির সভাপতি শাহ্ মোহিত সরকার উপস্থিত বাউল শিল্পীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় পরামর্শ দেন। এছাড়া সাধক ভানু শাহ্, কিম্মত আলী শাহ্, দীনহীন ও বাউল কবি আয়াত আলীসহ হবিগঞ্জের প্রয়াত মরমি কবিদের গান বাউল অনুষ্ঠান গুলোতে পরিবেশনের জন্য সকলের কাছে আহ্বান করেন। পরে সড়ক দূর্ঘটনায় সুনামগঞ্জের সঙ্গীত শিল্পী পাগল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com