সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ চিপস কারখানার ১৩নং ভবনে আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশী হবে বলে ধারণা করছে কর্তব্যরত শ্রমিকরা। এদিকে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে বলে জানা গেছে। বুধবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে। কোনো ধরণের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি। প্রাণ কোম্পানিতে কর্মরত শ্রমিক শফিক জানান, আমি বেশ কয়েকজন অন্যদিকে কাজে ছিলাম। দুপুরের দিকে হঠাৎ শুনি আগুন লেগেছে। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম আগুন নিভানোর। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় আমরা দমকলবাহিনীর অপেক্ষা করি। অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, এখন (বিকেল সাড়ে ৫টা) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com