শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে ঘর ছেড়ে স্বামী-স্ত্রী সেজে শায়েস্তাগঞ্জ দাউদনগরে বসবাস। অবশেষে ঠিকানা হলো শ্রীঘরে। এ রসালো ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা এলাকার দাউদনগরের মৃত লুদই মিয়ার ছেলে খোকন মিয়ার ভাড়াটিয়া বাসায়। পুলিশ প্রেমিক যুগলকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। জানা যায়, বাহুবল উপজেলার অলিপুর গ্রামের বাসের হেলপার গাজি মিয়ার সাথে মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের এক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি আঁচ করতে পেরে বাধ সাধে। এক পর্যায়ে একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে এবং অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। স্বামী-স্ত্রী পরিচয়ে খোকন মিয়ার বাসা ভাড়া নেয়। সেখানে কিছুদিন থাকার পর স্কুল ছাত্রীর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ গতকাল গাজিকে আটক করে এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ভূইয়া জানান, দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com