শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা ৩ কুরআনের হাফেজকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা ৩ কুরআনের হাফেজকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বানিয়াচং ইসলামী যুব সমাজের আয়োজনে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পিছনে ফেলে ১ম স্থান অর্জনকারী বালক বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ, বাংলাদেশের টিভি চ্যানেল নিউজ ২৪ এর রমজান মাসজুরে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নুর ও জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ তানযীমুল ইসলাম রিয়াদকে গণসংবর্ধনা দেয়া হয়। ইসলামী যুব সমাজ বানিয়াচংয়ের সভাপতি মুফতি নাসির উদ্দিন সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল, খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রিয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসাইন খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে অতিথিবৃন্দের পক্ষ থেকে কোরআনের পাখিদের নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com