সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন টক এর শিক্ষা বৃত্তি প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন টক এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ফখরুজ্জামান, বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান কবির, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার রায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, শরীরচর্চা শিক্ষক সঞ্জীব পাল প্রমুখ।
বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ। এতে ১৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বক্তৃতারা তাদের বক্তব্যে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন টক এর সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এসোসিয়েশনের সকল কর্মকান্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com