বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হত দরিদ্র্র মানুষের মধ্যে পোশাক বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহে রমদ্বানের আলোচনা ও হত দরিদ্র মানুষের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কাজিগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্টাতা সভাপতি মোঃ সুহেল মিয়ার সভাপতিত্বে লতিফিয়া সমাজ কল্যাণের প্রচার সম্পাদক কারি আইয়ুব উদ্দিনের পরিচালনায় লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের কাজিগঞ্জ বাজার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা লতিফিয়া কারি সোসাইটির সভাপতি মাওলানা কাজি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন- ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কাশেম, লতিফিয়া সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা এম এ রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরুব্বি মোঃ আব্দুর রউপ, মোঃ মোসাদ্দিক মিয়া, এতে লতিফিয়া সমাজ কল্যাণের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনির মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয় ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর। সংঘটনটি প্রতিষ্টা লগ্ন থেকে গরিব অসহায় মানুষের পাশে রয়েছে। প্রতি বছর খাদ্য, শীত বস্তু, শিক্ষা সারঞ্জাম বিতরণ করে আসছে। এবারও ১০০ জন মানুষের হাতে পোশাক বিতরণ করেছে। আল্লাহ যেন নবীজির খাতিরে তাদেরকে আরও বেশি করে বিতরণ করার তৌফিক দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com