রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাজ্য প্রবাসী চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে চৌধুরী লিংকন তার প্রার্থীতা ঘোষণা করেন।
লিখিত বক্তব্যে হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন বলেন, জন্মভূমি হবিগঞ্জ যখন চোখের সম্মুখে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে সামাজিক অবক্ষয়ের দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। সেই ক্লান্তিলগ্নে মেহনতী মানুষদের তরে নিজেকে সোপর্দ করার প্রয়োজনবোধ হিসেবে তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।
চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন বলেন, বাস্তব প্রয়োজনে আমাকে যুক্তরাজ্যে বসত গড়তে হয়েছে। কিন্তু মন প্রতিনিয়ত পড়ে থাকে মাতৃভূমি বাংলাদেশে। যুক্তরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত থেকে প্রতিটি মুহূর্তে অনুভব করি দেশের ভিতরে সামাজিক সেবায় নিজেকে নিয়োজিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই উপলব্ধি থেকে অনেকের সাথে নিয়মিতভাবে যোগাযোগ ও মতবিনিময় হয়।
তিনি বলেন, শিশুকালে আমার নিজ গ্রাম বড় বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম পাঠ শুরু করি। বড় ভাই চৌধুরী ফজলুল বারীর কর্মস্থল যশোর সেনানিবাসে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজে ভর্তি হই। কিন্তু পেশাগত কারণে বড় ভাই লাইবেরিয়াতে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দেয়ায় হবিগঞ্জ ফিরে এসে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। এই মাঝে মেঝ ভাই এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান ও অপরাপর ভাইদের উৎসাহে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবিগঞ্জ জেলার সর্বপ্রথম শিক্ষার্থী হিসেবে ভর্তি হই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করি। এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল কোচ হিসেবে দায়িত্ব পালনকালীন অবস্থায়তিনি যুক্তরাজ্য চলে যান।
চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন একটি দুর্নীতিমুক্ত-ক্রীড়াবান্ধব, মানবিক উপজেলা বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com