সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে গোলাপ মোস্তফা তালুকদার (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর গ্রামের প্রয়াত আলহাজ্ব গোলাপ মোস্তফা তালুকদার (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাঁশডর গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে যুক্তরাজ্য প্রবসাী মোঃ জয়নাল আবেদীন তালুকদার ও আবুল কাশেম তালুকদার এর আয়োজনে বিশাল ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত গোলাপ মোস্তফা তালুকদার এর ভাতিজা আবু মুসা তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়নের কৃতিসন্তান, যুক্তরাজ্য কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ পার্মানেন্ট মেম্বার, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কাদির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ১ম সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সাদিকুর রহমান শিশু, বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোঃ আশরাফ আলী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেপু। উপস্থিত ছিলেন, বাউসা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাফিজ, আবুল কাশেম, মোঃ বাছিতুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আলী হাছান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। আলোচনা সভা শেষে প্রয়াত গোলাপ মোস্তফা তালুকদার (রহ.) এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মাও. জামিল আহমদ। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও প্রয়াত গোলাপ মোস্তফা তালুকদার (রহ.) এর সুযোগ্য সন্তান যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন তালুকদার ও আবুল কাশেম তালুকদারের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের হাজারো মানুষের জন্য ইফতারের আয়োজন করে আসছেন। এছাড়াও দুর্যোগ ও দুঃসময়ে এলাকার মানুষের জন্য তারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com