শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বানিয়াচঙ্গের তাজপুরে সংঘর্ষের ঘটনায় তোফাজ্জুল ইসলাম নামে আহত এক যুবকের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার তাজপুরে সংঘর্ষের ঘটনায় তোফাজ্জুল ইসলাম (২৫) নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে ওই গ্রামের লেবু মিয়ার পুত্র। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পাভেল মিয়ার সাথে লেবু মিয়ার গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জুল ইসলামকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে গেছে। এখন তোফাজ্জুলের বাড়িতে শোকের মাতম চলছে। আজ শনিবার ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আসার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com