শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে সদরের বড়বাজার ও নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। অভিযানের সময় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১টি মামলায় মোট ৩৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। এ বছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতাবোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিযানে বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com