রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে গাঁজাসহ ২ জন আটক ॥ অটোরিক্সা জব্দ

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ মো. সোহাগ মিয়া (৩১) এবং সুজন শাহ্ (২৬) নামে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ধর্মঘর বিওপি ক্যাম্পের জোয়ান সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটক সোহাগ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাকহরষপুর হাজী বাড়ির মো. কেনু মিয়ার ছেলে এবং সুজন শাহ্ একই থানার হরষপুর গ্রামের মিশু মিয়ার ছেলে। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজাসহ দুই যুবককে আটক করে। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি অটোরিক্সা ও জব্দ করা হয়। অপরদিকে, হরষপুর বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা একইদিন রাত সাড়ে ৮টার দিকে আরেক অভিযানে সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রাম থেকে ভারতীয় ৩০ কেজি গাঁজাসহ একটি অটোরিক্সা জব্দ করেছে। সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি উল্লেখিত বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান- সীমান্তে মাদক দমনে তৎপর বিজিবির সরাইল ব্যাটালিয়ন। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com