মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধে সচেতনতামূলক সক্যাম্পেইন

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের একত্রিত করে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে মোটরসাইকেল চুরি রোধ করা যায় এ বিষয়ে মোটরসাইকেল আরোহী ও পথচারীদের পরামর্শ নেওয়া হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এবং শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শতাধিক মোটরসাইকেল আরোহী ও পথচারী এবং শ্রীমঙ্গল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, থানায় যে পরিমাণ অফিসার ফোর্স রয়েছে তাদের দিয়ে পুরো উপজেলার সকলের নিরাপত্তা দেওয়া কষ্টকর। সে ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন যার যার সম্পদ রক্ষার্থে নিজেদের এগিয়ে আসতে হবে। যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করা যাবে না। ওসি আরো বলেন মোটরসাইকেল চুরি হলে তা খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ে। এ সময় তিনি মোটরসাইকেল চুরি রোধকল্পে সবাইকে মোটরসাইকেলে জিপিআরএস লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন সাইকেলে জিপিআরএস লাগানো থাকলে চুরি হওয়ার পর সাইকেল কোথায় আছে তা খুঁজে বের করা সহজ হবে। জিপিআরএস লাগানোর মাধ্যমে মোটরসাইকেল চুরি রোধ করা সম্ভব বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com