বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌর স্বাস্থ্য পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক স্থায়ী কমিটির সভা। ইউএসএআই ডি’র লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রকল্প ও এবস্ এসোসিয়েটসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এই সভায় সভাপতিত্ব করেন। মেয়র বলেন, ‘সাধারণ জনগনের প্রাথমিক সেবা নিশ্চিতকরনে পৌরসভার দায়বদ্ধতা থেকেই আমরা পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। এই কেন্দ্র প্রতিষ্ঠার সুনাম ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমার চাই জনগন এই কেন্দ্রের সেবা গ্রহন করুক। সাথে সাথে আমরা আরো প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’ তিনি এ ব্যাপারে লোকাল হেলথ সিস্টেম সাসটেইনেবিলিটি প্রকল্পের কর্মকর্তাদের প্রচেষ্টার ভূয়শী প্রশংসা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, প্রিয়াংকা সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরীা, ইউএসএআইডি’র সিলেট রিজিওনের কোঅর্ডিনেটর মোঃ আব্দুল মতিন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com