শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগরে শিশু বলাৎকারের ঘটনায় কলেজ ছাত্র রাজুর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে শিশুকে বলাৎকারের অভিযোগে বৃন্দাবন কলেজের ছাত্র ওমর ফারুক রাজু (২৪) এর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে জামিন আবেদন করলে জামিন না-মঞ্জুর করা হয়। সে চুনারুঘাট উপজেলার পশ্চিম পাকুরিয়া গ্রামের জমির আলীর পুত্র। সে শায়েস্তানগরের আশিক মিয়ার বাসায় ম্যাচে ভাড়া থাকতো। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণধন জানান, প্রয়োজনে তাকে রিমাণ্ডে আনা হবে। গত শনিবার রাত ৮টায় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, ফারুক মিয়া শায়েস্তানগরের আশিক মিয়ার বাসায় ম্যাচে ভাড়া থেকে বৃন্দাবন কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতো।
শুক্রবার রাতে অনন্তপুর এলাকার রাসেল মিয়ার ৫ বছর বয়সী শিশুকে কেউ বাড়ি না থাকার সুযোগে ফারুকের রোমে নিয়ে বলাৎকার করে। রাতে সে কান্না করে তার মাকে বিষয়টি জানায়। শনিবার সকালে তার পিতা রাসেলকেও জানায়। রাসেল মিয়া স্থানীয় লোকজন নিয়ে ফারুককে আটক করে পুলিশকে খবর দিলে তাকে হেফাজতে নিয়ে আসে। রাসেল মিয়া বাদি হয়ে মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com