শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা সংবাদ জগতের পথ প্রদর্শক যুগান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সংবাদ জগতের পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে দৈনিক যুগান্তর। বিশে^র বিভিন্ন দেশে সংবাদপত্র শত বছরও অতিক্রম করেছে। আমরা আশা করছি যুগান্তরও বাংলাদেশে শত বছর অতিক্রম করবে। নিজেদের কর্মদ্বারা গত ২৪ বছর ধরে যেভাবে যুগান্তরের অগ্রযাত্রা ধরে রেখেছে সেটি অন্য অনেক সংবাদপত্রের পক্ষেই সম্ভব হয়নি। তাই যুগান্তরের পক্ষেই এক সময় শত বছর উদযাপন করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি। দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পন উপলক্ষে হবিগঞ্জে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি, অনিয়ম, দুর্নীতি রোধসহ বিভিন্ন ক্ষেত্রে সংবাদ প্রকাশের মাধ্যমে যেভাবে ভূমিকা রেখে চলছে যুগান্তর। তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, আবু সালেহ মো. নুরুজ্জামান চৌধুরী, মাহমুদ ইকবাল সুমন, আনিসুজ্জামান চৌধুরী রতন, মোঃ কাউছার আহমেদ, সাইফুর রহমান তারেক, এমএ হাকিম, এসকে সাগর, এমএআর শায়েল, এম শাহ আলম, নিরঞ্জন গোস্বামী শুভ, ইখতিয়ার লোদি সানি, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com