রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাট উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৫ জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি ও ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ব্যাংকার ও সমাজসেবক রায়হান উদ্দিন এবং বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান জুয়েল। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ সম্পাদক ও আদমপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, মোঃ মুখলিছুর রহমান, মোঃ আজিজুল হক তালুকদার রুমন, মোঃ শাহজাহান মিয়া ও চা শ্রমিক নেতা উজ্জল কুমার দাস। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক পারুল আক্তার, চা শ্রমিক নেত্রী খাইরুন আক্তার ও মোছাঃ ইয়াছমিন আক্তার মুক্তা। উল্লেখ্য যে, ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com