রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চরহামুয়া গ্রামের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের পাশের মাঠে “ফসল কর্তন ও মাঠ দিবস” অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জাপানী সহযোগিতায় বাস্তবায়িত “প্রাকটিস এন্ড ডিস্যামিনেশন অব ডিস্যাস্টার-রেসিস্ট্যান্ট ক্লাইমেট চেইঞ্জ-এ্যাডাপটিভ এগ্রিকালচার ইন দ্যা হাওর” শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকদের ব্রি উদ্ভাবিত স্বল্প জীবনকালের ও অধিক ফলনশীল জাতের ধানের চাষ করতে সহায়তা প্রদান করা হয়। উল্লেখিত প্রকল্পের আওতায় চাষকৃত ব্রি ধান ৯৬ জাতের ফসল কর্তন ও মাঠ দিবসে চরহামুয়া গ্রামের শতাধিক কৃষকসহ উপস্থিত ছিলেন ব্রি হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. আবু সাইদ, সাইন্টিফিক অফিসার আবু নাইম এবং এসেড হবিগঞ্জ এর প্রকল্প কর্মকর্তা জুলফিকার আলী শিকদার প্রমূখ। উল্লেখ্য কৃষকের ব্রি ধান ৯৬ জাতের ধান জমিতে বিঘা প্রতি ২০ মন ফলন পাওয়া যায়। তিন ফসলী জমিতে এত অধিক ফলন দেখে কৃষকরা খুব খুশী আজকের অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন কৃষক মোঃ কদর আলী, মোঃ সুহেল মিয়া ইমরান, মোঃ আব্দুল আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com