বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মানুষের সেবা আর ভালবাসাই আমার বড় প্রাপ্তি-সৈয়দ মঈনুল হক

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আর্তমানবতার সেবায় টানা ৩১ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সদর উপজেলার পইল গ্রামে সম্পূর্ণ বিনামূল্য চক্ষু শিবিরের আয়াজন করা হয়। ১৯৯৩ সালে হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও তার ভাই বিশিষ্ট চক্ষু চিকিৎসক লায়ন সৈয়দ হামেদুল হকের উদ্যোগে এই বিনামূল্য চক্ষু শিবিরের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত পইলের এই চক্ষু শিবির থেকে হবিগঞ্জসহ বিভিন্ন জেলার কয়েক হাজার চক্ষু রোগী সেবা নিয়েছেন।
২০১২ সাল থেকে এই বিনামূল্য চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে আছেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ এর সদস্য ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। তার একান্ত আন্তরিকতা ও সার্বিক ব্যবস্থাপনায় রোগীরা বিনামূল্যে এই সেবা পাচ্ছে। প্রতি বছর এই আয়োজনে কয়েক হাজার সেবা প্রত্যাশী থেকে শুরু করে অগণিত মানুষের পাশে থেকে তিনি কাজ করে যাচ্ছেন। নিজস্ব অর্থায়নে তিনি খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক দিক খেয়াল রাখেন। তার পিতা সৈয়দ আহমদুল হক একাধারে ছিলেন জনপ্রতিনিধি, সমাজসেবক ও ন্যায় বিচারক। অসহায় মানুষের নির্ভরযোগ্য ঠিকানা ছিলেন সৈয়দ আহমদুল হক। সৈয়দ মঈনুল হক আরিফ তার পিতার মানবসেবার ধারায় নিজেকে নিয়োজিত রেখেছেন। মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ঘাটের উন্নয়নের পাশাপাশি কন্যা দ্বায়গ্রস্থ পিতার ভূমিকায় তাকে দেখা যায়। রাতবিরাতে অসহায় মানুষের পাশে দাড়ানোই তার নেশা।
তিনি বলেন, আমি কখনো নিজেকে জনপ্রতিনিধি মনে করিনা। আমি মনে করি-আমি আমার এলাকার মানুষের একজন সেবক। আমার বাবা সব সময় অসহায় নিপীড়িত মানুষের পাশে ছিলেন। আমিও আমার বাবার মত নিজেকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। আমার চাওয়া পাওয়ার কিছুই নাই, মানুষের ভালবাসাই আমার বড় প্রাপ্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com