শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে মাজারের বার্ষিক ওরসে গান নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রহ:) বার্ষিক ওরসে গান বাজনা বন্ধের দাবীতে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় লোকজন। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রহঃ) মাজারে বার্ষিক ওরস ৯ ফেব্রুয়ারি। ওরস কেন্দ্র করে একদল কুচক্রী মহল গান বাজনার আয়োজন করেছে। গানকে কেন্দ্র করে অশ্লিল নাচগান, জুয়াসহ অসামাজিক কর্মকান্ড সংগঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এঘটনার পর স্থানীয় মুসলিম জনতা ফুসে উঠেছে, গান বন্ধে বার বার আহবান জানালেও কোনো সুরাহা হয়নি।
গত সোমবার নবীগঞ্জ থানার ওসির বরাবর ওরসে গান বাজনা বন্ধের দাবীতে অর্ধশতাধিক মানুষের স্বাক্ষরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এদিকে গানকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান- আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com