মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পুলিশ সদস্য ‘ক্লোজড’

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) হাসিবুল ইসলামের আদেশে তাদের হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন। তাদের ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান।
তাদের বিরুদ্ধে মাধবপুর থানার মনতলা এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া ও আটক গাঁজা বিক্রির অভিযোগ উঠে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো অফিসার ছাড়া নিজেদের উদ্যোগে মনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে টাকা নিয়ে গাজা রেখে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন দুই কনস্টেবল। পরে আটক ৬ কেজি গাঁজা তারা অন্যত্র বিক্রি করে দেন। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে চলে আলোচনা সমালোচনা। তাৎক্ষণিক তদন্তে তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া এবং গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com