শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষে রয়েছেন ফল ব্যবসায়ী ফুল মিয়া শাহ্ ও শংকর দেব। অন্য পক্ষে শায়েস্তাগঞ্জ পৌরসভা। এদের নেপথ্যে রয়েছে রাজনৈতিক নেতারা। জানা যায়, গত ১৯ জানুয়ারি ফুল মিয়া ও শংকর দেবসহ বেশ কয়েকজন টিনের বেড়া দিয়ে জায়গাটি তাদের দখলে নিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। এতে লেখা হয় তারা উক্ত জায়গা লিজ নিয়েছে। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ পৌরসভার নজরে এলে পৌর মেয়র অলি আহমেদ ও কাউন্সিলররা তাদেরকে উচ্ছেদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়। পৌরসভার পক্ষ থেকে জানানো হয় এ জায়গা নিয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের আছে। স্থানীয়রা বলছেন, এ জায়গার মূল মালিক হচ্ছে রেলওয়ে বিভাগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com