বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

আইশৃংখলা কমিটির সভায় এমপি কেয়া চৌধুরী ॥ সুন্দর ও সম্প্রীতির উপজেলা গঠনে সকলকে এগিয়ে আসার আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশরান (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ওসি অপারেশন দিলিপ কান্ত নাথ, পানিউমদা ইউ.পি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, দিলাওর হোসেন, মোঃ ছালিক মিয়া, আক্তার হোসেন ছুবা মিয়া, মোঃ নোমান হোসেন, শেখ ছাদিকুর রহমান শিশু, মোঃ হাবিবুর রহমান হাবীব, শাহ রিয়াজ নাদির সুমন, রঙ্গলাল দাশ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফয়জুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্যে পরিষদের সভাপতি নারায়ন রায়, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সুপার ভাইজার মোঃ সুলাইমান মিয়া, সমবায় কর্মকর্তা জীতেন্দ্র সরকার, আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ।
সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের মধ্যে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্রাচার্য্য, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, ভাষা সৈনিক ও এম.এল,এ বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী সহ সকলের বিদেহী আত্মার প্রতি বিনম্্র শ্রদ্ধা জানান।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলাকে একটি সুন্দর, সম্প্রীতি, সুশৃখংল উপজেলা গঠনে নবীগঞ্জের জনপ্রতিধি, সরকারী, কর্মকর্তা, কর্মচারী সহ সকলকে নিয়ে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com