সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাট ধলাইপাড় ও একডালা ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোটের মাত্র একদিন আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একডালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেয়া হয়। খবর পেয়ে চুনারুঘাট ফায়ারসার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা। তিনি জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই ২টি কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, এখনও কোন কেন্দ্রে ভোটের কোন সরঞ্জাম পৌছেনি। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com