বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে শাহজালাল ইসলামি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল ইসলামি ব্যাংক (পিএলসি) হবিগঞ্জ শাখার উদ্যোগে গতকাল হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ী গ্রামের “শাহজালাল (রহ:) হাফিজিয়া ইসলামীয়া মাদ্রাসা” প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামি ব্যাংক (পিএলসি) হবিগঞ্জ শাখার ম্যানেজার ও এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুবুর রহমান জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার-ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি – পূবালী ব্যাংকের ম্যানেজার ও এজিএম মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জ এর সাবেক সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার টিএসএন সেলিম সিদ্দিকী। উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংকের কর্মকর্তা অহিনুর রহমান চৌধুরী রাজীব ও বিশ্বনাথ নাইডু এবং মাদ্রাসার শিক্ষক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী সহ এলাকার অস্বচ্ছল দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com