সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বড়দিনে র‌্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “ধর্ম যার যার উৎসব সবার” এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রায় শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশেবড়দিন উদ্যাপন উপলক্ষে সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় র‌্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বড়দিন এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে র‌্যাব-৯ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত টহল মোতায়েন রাখা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রায় এবং যেকোনো ধরনের অনাকাংখিত পরিস্থিতি এড়াতে বড়দিন উপলক্ষে উদ্যাপিত অনুষ্ঠানস্থলে এবং আশেপাশে নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বড়দিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। পাশাপাশি যে কোন ধরনের নাশকতা ও অনাকাংখিত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গির্জায় পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোষাকে র‌্যাব সদস্যরা সতর্কতার সাথে অবস্থান করছে।
উল্লেখ্য, র‌্যাব-৯ কর্তৃক গির্জা গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বড়দিন উদ্যাপন কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
বড়দিন উদ্যাপন উপলক্ষে র‌্যাব-৯ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও, যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলে এ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র‌্যাব-৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com