বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক প্রশিক্ষণ শুরু

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক স্কিমের আওতায় প্রশিক্ষণ শুরু করা হয়েছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন চলবে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় সময় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ভবনে চলা প্রশিক্ষণ পরিদর্শনে আসেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, সাংবাদিক এস এম খোকন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ।
এছাড়া ও বিভিন্ন সময়ে চলমান প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে বানিয়াচং উপজেলার ৪১টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ৫১৬ জন প্রশিক্ষণার্থী শিক্ষককে ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষন দিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের শতভাগ উপস্থিতি থাকায় সকল অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com