বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

১৩৫ বছর পর আজও নতুনত্বের ছুয়ায় ভরপুর আইফেল টাওয়ার

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

শাহ্ মিলাদুর আবেদ, ফ্রান্সের প্যারিস থেকে ॥ প্রায় ১৩৫ বছর পর আজও নতুনত্বের ছুয়ায় ভরপুর আইফেল টাওয়ার। ফ্রান্সের সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারটির কথা আমরা অনেক শুনেছি। ফরাসী বিপ্লকে স্বরণীয় করে রাখতে আইফেল টাওয়ার টি নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। এখন গোটা বিশ্বের পরিচিত এক নাম আইফেল টাওয়ার। বিভিন্ন ফটোগ্রাফার কিংবা সিনেমায় এই টাওয়ার টির কারুকাজ গুলো চোখে পরার মত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার আইফেল টাওয়ারটি ধ্বংস করার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন জঙ্গী সংঘটন আইফেল টাওয়ারটি ভেঙ্গে ফেলার হুমকি দিয়ে থাকে বলে জানা যায়। এজন্যই আইফেল টাওয়ারটি বিশেষ নিরাপত্তার বেস্টনিতে রাখা হয়েছে। আইফেল টাওয়ারটি বর্তমানে শুধু ফ্রান্সের সুন্দর্য্য বহন করেনি বরং ফ্রান্সের জাতীয় অর্থনীতিতেও বিশেষ অবদান রেখেছে। বিশেষ দিনগুলোতে বিশেষ রঙ্গে সাজানো হয়।
জানা যায়- ফ্রান্সের প্যারিস শহরের চেইন নদীর তীরে অবস্তিত পৃথিবীর অন্যতম নিদর্শন আইফেল টাওয়ার। বিখ্যাত প্রকৌশলী আলেকজাদ্র গোস্তাভো আইফেল ১৮৮৯ সালের ৩১ মার্চে ২ বছর ২ মাস ২ দিন সময় ব্যয়ে নির্মাণ কাজটি সম্পন্ন করা হয়েছিল। ফ্রান্সের ভাষায় এটিকে বলা হয় (লা তুর আইফেল)। পৃথিবীর বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক। যাহা তৈরির পরবর্তী ৪০ বছর পর্যন্ত পৃথিবীর সু-উচ্চ স্থাপনা হিসাবে আখ্যায়িত করা হয় এই আইফেল টাওয়ারটিকে। গোস্তাভো আইফেল একজন প্রকৌশলী ছিলেন। তিনি রেলের সেতু নকশাঁ করতেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৩০০ মিটার (৯৮৬ ফুট) উঁচু টাওয়ার নির্মান করা হয়েছিল। ১৯০৯ সালের পরে ক্রমান্বয়ে এন্টিনা বসিয়ে প্রথম এবং দ্বিতীয় ধাপে ৩২০ মিটার তথা ৩৫০ মিটারে উত্তির্ণ করা হয়েছে। ১৮.০০৩৮ টি লোহার বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া লাগিয়ে ৩০০ জন শ্রমিকের শ্রমের মাধ্যমে টাওয়ার টি নির্মাণ করা হয়েছিল। গোস্তাভো আইফেল এর নামানুসারেই উঁচু মিনারটির নাম করণ করা হয় আইফেল টাওয়ার। যদিও স্থাপনার ২০ বছর পরে ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা আর হয়ে উঠেনি। তার আগেই আইফেল টাওয়ারটির খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বব্যাপী। দেশ-বিদেশী পর্যটকদের কাছে হয়ে উঠে আকর্ষনীয়।
টাওয়ার থেকে পুরো শহরের সুন্দর্য্য উপভোগ করা যায় বলে অনেক পর্যটকদের আকর্ষন করে এ আইফেল টাওয়ার। প্রতি বছর কয়েক লক্ষাধিক পর্যটক প্যারিসে আসেন শুধুমাত্র আইফেল টাওয়ারকে কেন্দ্র করে। সুর্যাস্থ্যের পর প্রতি ঘন্টায় ৫ মিনিট করে বিশ হাজার বাল্পের আলোকছটা এক অপরুপ সুন্দর্য্য ধারণ করে পর্যটকদের আকর্ষনীয় করে তুলে। এই টাওয়ারটি স্থাপত্য শিল্পের এক অনন্য সৃস্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com