সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদের নেতৃত্বে অবরোধ সমর্থনে মহাসড়কে বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকার পতনে একদফা দাবী আদায় ও তফসিল বাতিলের দাবীতে কেন্দ্র ঘোষিত ১১তম অবরোধ কর্মসূচির প্রথম দিন পালন করেছে নবীগঞ্জ যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল (সোমবার ১২ ডিসেম্বর) হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মী।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত স্থায়ী মুক্তি এবং হবিগঞ্জ পৌরসভার টানা তিন বারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর মুক্তি ও সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবীতে শ্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিল।
এতে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ পৌরসভার যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, যুবদল নেতা মাহবুব আবেদীন মোহন, আংগুর মিয়া, মুছা মিয়া, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাবেদ মিয়া, পৌর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবের মিয়া, জিকু আহমেদ, নাজু মিয়া, বাধন মিয়া, রুবেল মিয়া, আপিল মিয়া, সানি আহমেদ, সজল মিয়া, মুজিবুর রহমান, রাহিম আহমেদ, পাবেল আহমদ, তোফায়েল মিয়া, হাসান মিয়া, মামুন মিয়া, তায়েফ আহমদ, জিল্লুর রহমান, এমদাদুল হক প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com