সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ অলিপুরে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পিটানোর ভিডিও ভাইরাল আলোচনা-সমালোচনার ঝড় হবিগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত শহরবাসী অতিষ্ঠ ॥ দ্রুত বিচার আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের মোটর সাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার উত্তর শ্যামলীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে চুরি হবিগঞ্জ শহরে আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার আদালতে ১ জনের স্বীকারোক্তি আজমিরীগঞ্জে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ॥ ব্যবসায়ীদের সিন্ডিকেট বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায় মাধবপুরে নারী দিবসে আলোচনার বাইরে রয়ে যায় শ্রমজীবী নারীদের গল্প লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জ জংশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যাত্রী আহত ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। গতকাল বিকাল ৪টার দিকে সিলেটগামী জয়ন্ত্রিকা ট্রেন শায়েস্তাগঞ্জ এসে পৌঁছলে একদল ছিনতাইকারী যাত্রীকে ছুরিকাঘাত করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাবার সময় দুইজনকে আটক করে রেল পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাদের সাথে থাকা অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় উল্লেখিত যাত্রীরা আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী যাত্রী ঢাকার ধামরাইয়ের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী বেবি আক্তার, নান্টু মিয়ার পুত্র এনামুল হক, সিরাজুল ইসলামের পুত্র ফজলে রাব্বি, জালাল সর্দারের পুত্র আক্তার হোসেনসহ আরও কয়েকজনের সাথে ট্রেনে ছিনতাইকারী দলের বাকবিতন্ডা হয়। ওই সময়ই রেলের মাঝে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে রেলে থাকা যাত্রীরা ও পুলিশ তাদের আটক করে রাখে। শায়েস্তাগঞ্জ স্টেশনে এসে পৌঁছলে ছিনতাইকারী রিফাত আহমেদ ও পান্থ সরকার নামে দুইজনকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে দুইটি চুরি উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জ জানান, দুইজনকে আটক করা হয়েছে। যেহেতু আখাউড়া এলাকার ঘটনা সেহেতু তাদের সেখানে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাতের বেলা প্লার্টফর্মে ছিনতাইকারীরা উৎপেতে থাকে। আন্তঃনগর ট্রেনে যাত্রী আসা মাত্রই ব্যাগ, মোবাইল, স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। কিন্তু আইন শৃংখলা বাহিনী এর কোনো ব্যবস্থা নেয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com