শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের ৪টি আসনে বৈধ প্রার্থী ৩৬ জন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৪টি আসনে এমপি প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই বাছাই গতকাল শেষে হয়েছে। যাছাই বাছাইয়ে ৪০ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। এতে চূড়ান্তভাবে ঘোষিত বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬ জন। আগামী ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
তারা হচ্ছেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী (আওয়ামীলীগ), মোঃ আব্দুল মুনিম চৌধুরী বাবু (জাতীয় পার্টি, সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (স্বতন্ত্র), সাবেক মন্ত্রী দেয়ান ফরিদ গাজীর পুত্র গাজী মোহাম্মদ সাহেদ (স্বতন্ত্র), এডঃ মোঃ নুরুল হক (কৃষক শ্রমিক জনতালীগ), মোস্তাক আহমেদ ফুরকানী (ইসলামী ঐক্যজোট বাংলাদেশ), ইয়াছমিন আক্তার মুন্নি (জাকের পার্টি), মোঃ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (আওয়ামীলীগ), মোঃ আব্দুল মজিদ খান এমপি (স্বতন্ত্র), শংকর পাল (জাতীয় পার্টি), খায়রুল আলম তৃণমুল (বিএনপি),
এডঃ মনমোহন দেবনাথ (কৃষক শ্রমিক জনতা লীগ), শেখ হিফজুর রহমান (ইসলামী ঐক্যজোট), এস এ এম সোহাগ (বিএনএম), মোহাম্মদ আব্দুল হামিদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ ছাদিকুর মিয়া তালুকদার (তৃণমুল বিএনপি), মোঃ জিয়াউর রশিদ (বাংলাদেশ কংগ্রেস)।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি (আওয়ামীলীগ), প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল (জাতীয় পার্টি), বদরুল আলম সিদ্দীকী (বিএনএম), মোঃ আদম আলী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোঃ আব্দুল কাদির (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ আনছারুল হক (জাকের পার্টি), মোঃ আব্দুল ওয়াহেদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ নোমান হাছান (বাংলাদেশ কংগ্রেস), শাহীনুর রহমান (মুক্তিজোট)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মো. মাহবুব আলী (আওয়ামী লীগ), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (স্বতন্ত্র), মোঃ আল আমিন (বাংলাদেশ কংগ্রেস), আবু ছালেহ (ইসলামীক ঐক্যজোট বাংলাদেশ), মোঃ মোখলেছুর রহমান (বিএনএম), সৈয়দ আবুল খায়ের (জাকের পার্টি), মোঃ আব্দুল মমিন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোট)।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com