সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে ডিজে সাউন্ডের আওয়াজে মানুষ অতিষ্ট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথে নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জ শহরে ডিজে সাউন্ড দিয়ে গান বাজনা শুরু করেছে কতিপয় লোক। এতে করে শহরের মানুষ রাতে ঘুমাতে পারছেন না। বেশির ভাগ শিশু এবং হৃদরোগে আক্রান্ত রোগীরা ভীত হয়ে পড়ছেন। বিভিন্ন বিয়ের অনুষ্ঠান ও গায়ে হলুদে রাতভর ডিজে গানের আয়োজন চলে। সাউন্ডের বিকট শব্দে ভূমিকম্পের মতো আশপাশের এলাকা প্রকম্পিত হয়। ফলে মানুষের ঘুমের যেমন ব্যাঘাত হচ্ছে অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়াতেও বিঘœ ঘটছে।
সরেজমিনে দেখা যায়, শহরের বদিউজ্জামান খান সড়ক, রাজনগর, ঘোষপাড়া, শায়েস্তানগর, সিনেমা হলসহ বিভিন্ন এলাকায় ডিজে সাউন্ডের নামে বিভিন্ন গানবাজনা অবাধে চলে। এলাকাবাসী অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com