শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের গাছ না কাটার জন্য স্মারক লিপি দিয়েছে- বাপা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণের গাছ না কাটার জন্য স্মারক লিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা। গতকাল ২৯ নভেম্বর (বুধবার) বেলা ১১ টায় হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি দেওয়া হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, সহ-সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস।
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, আমরা জানতে পেরেছি হবিগঞ্জ জেলা পরিষদ ও জেলা পরিষদের আওতাধীন ডাক বাংলো প্রাঙ্গণ এবং জেলা পরিষদ মিলনায়তনের সামনের বিভিন্ন প্রজাতির মোট ৭৭ টি গাছ কাটার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা আমাদেরকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। এই গাছগুলো শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। এছাড়া এই গাছগুলোতে বিভিন্ন প্রজাতির অগণিত পাখি এসে আশ্রয় নেয়। বিশেষ করে জেলা পরিষদ এর ভিতরের বড় গাছগুলোতে হাজার হাজার শামুকখোল, চড়ুই, শালিক, পানকৌড়ি, কোকিলসহ পাখির আবাসস্থলে পরিণত হওয়ায় জীববেচিত্রের আধার ও একটি সুন্দর পরিবেশেরও সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় এই গাছগুলো কাটা হলে জীববৈচিত্র ধ্বংস হবে, বাস্তুসংস্থান ভেঙ্গে পড়বে বিপুল সংখ্যক পশু-পাখি, কীট-পতঙ্গ তাদের আশ্রয়স্থল হারাবে। ফলে নষ্ট হবে পরিবেশগত ভারসাম্য।
আমাদের পরিবেশ-প্রতিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছগুলো না কেটে এগুলোকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়েছে বাপা হবিগঞ্জের পক্ষ থেকে। স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয়েছে বিভাগীয় কমিশনার, সিলেট, জেলা প্রশাসক হবিগঞ্জ ও পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com