বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মধ্যরাতে শায়েস্তাগঞ্জে বাউল শিল্পী সালমা ও রোমানার উপর হামলা

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ গোল চত্তর এলাকায় মধ্যরাতে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২৫ নভেম্বর রাত ২টার দিকে বাউল শিল্পীদের বহনকারী প্রাইভেট কার থামিয়ে বাউল শিল্পী সালমা ও রোমানার উপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা শিল্পীদের কাছ থেকে স্বর্ণালংকার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় শিল্পী সালমা ও রোমানা আক্তার আঘাত প্রাপ্ত হন। রাতেই তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। চুনারুঘাটের গোগাউড়া এলাকায় একটি গানের অনুষ্ঠান থেকে বাহুবলে ফেরার পথে বাউল শিল্পীরা হামলার শিকার হন। এ ব্যাপারে শিল্পী রোমানা আক্তার ও সালমা আক্তার জানান- হামলাকারীদেরকে আমরা চিনতে পেরেছি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com