শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মহাসড়কের মাধবপুরে ম্যাক্সি উল্টে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের নোয়াপাড়ায় ম্যাক্সি উল্টে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ম্যাক্সিটি পুলিশ আটকালেও চালক পালিয়েছে। জানা যা, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে ম্যাক্সি মাধবপুরে চলাচল করছে। প্রায়ই ঘটছে দূর্ঘটনা। ইতোমধ্যে বেশ কয়েকজন মারাও গেছে। তারপরও তারা ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে এসব মেয়াদোত্তীর্ণ ম্যাক্সি চালিয়ে যাচ্ছে। গতকাল মাধবপুর থেকে ছেড়ে যাওয়া হবিগঞ্জগামী একটি ম্যাক্সি নোয়াপাড়ার নারায়ণখোলা এলাকায় পৌঁছলে হার্ড ব্রেক করলে উল্টে যায়। এতে যাত্রীরা আহত হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পর ম্যাক্সি রেখে চালক পালিয়ে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com