রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ভারতীয় ১২০ বস্তা চিনিসহ হবিগঞ্জের ৭ পাচারকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে হবিগঞ্জের ৭ জন সহ ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ভারতীয় ১২০ বস্তা চিনিসহ দু’টি পিকআপ গাড়ি ও দু’টি প্রাইভেট কার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গত বুধবার সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার সামনে চেকপোস্ট চলাকালে তাদের আটক করা হয়। পরে ওইদিনই বিকেলে আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর এলাকার অলিউর রহমান জুলহাস (৩০) ও তার ভাই জসিম উদ্দিন (২৮), চুনারুঘাট উপজেলার শনখলা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২৯), একই উপজেলার দণি হাতুন্ডা গ্রামের মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), উত্তর সাঙ্গর গ্রামের আনোয়ার হোসেন (৩২), বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের আনহার মিয়া (২৫), সুনামগঞ্জ সদর উপজেলার বরপাড়া এলাকার মাসুম মিয়া (২৪), বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের আমীর হোসেন (২৭), আলাল মিয়া (২৪) ও শরিফ আহমদ (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ওসি মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এ চোরাই চালানটি আটক করা হয়। ঘটনার সাথে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) অলক দাশ বাদী হয়ে মামলা করেন। পরে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com