বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে মশা বংশ বিস্তার করে-মেয়র সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মশাবাহিত রোগ-বালাই হতে বেঁচে থাকতে এবং শহরের পানি নিস্কাশনের স্বার্থে সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ ইং কর্মসূচীর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার ৫ ও ৬নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার শুরুতে শহরের আরডি হল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মেয়র বলেন, আপনারা আপনাদের প্রতিদিনকার আবর্জনা ডাস্টবিনে ফেলবেন অথবা ভ্যানগাড়ীতে দেবেন। কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারনে মশা বংশ বিস্তার করে। ডেঙ্গুসহ অন্যান্য রোগবালাই হতে বাচঁতে সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখার জন্য সকলের প্রতি আহবান জানান মেয়র।
সভায় আরো বক্তব্য রাখেন- কাউন্সিলর গৌতম কুমার রায়, টিপু আহমেদ ও শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ নিস্কাশন) আবদুল কদ্দুছ শামীম, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হুমায়ূন কবির সৈকত, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিদ্ধার্থ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র আতাউর রহমান সেলিম ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের মোট ৭৫ জন বাসিন্দার মাঝে ডাষ্টবিন বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com