বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচংয়ে আইনশৃংখলা কমিটির মাসিক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অধ্যক্ষ স্বপন কুমার দাস, বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আহাদ মিয়া আনোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান প্রমুখ।
আরও বক্তব্য রাখেন- সাংবাদিক এসএম খোকন, জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, হাফেজ শামরুল ইসলাম, এরশাদ আলী, মিজানুর রহমান মিজান, রঞ্জু কুমার দাস, পল্লী বিদ্যুৎ এজিএম মোঃ আবুল হাসান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান প্রমুখ।
সভায় দ্রব্যমুল্য রোধে নিয়মিত মোবাইল কোর্ট, মাদক, জোয়া ও বখাটেদের বিরুদ্ধে অভিযান, অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা (মিশুক-টমটম) চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং চলমান রাজনৈতিক অবস্থায় সন্ত্রাসী, জ্বালাও পোড়াও কর্মকান্ড রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com