সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

তাজুল ইসলামকে শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে এবার সম্মাননা জানালো গণমাধ্যম

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পইলের বিশিষ্ট ঠিকাদার ও শালিস বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে নির্বাচিত হওয়ায় এবার গণমাধ্যমের পক্ষ থেকে সমম্মানান জানানো হয়েছে।
গত ২১ অক্টোবর ঢাকার একটি কনভেশন হলে জাতীয় দৈনিক অগ্নিকন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিসী বিচারক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ নিয়ে তৃতীয়বারে মত তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এরূপ স্বীকৃতি অর্জন করায় ইতিমধ্যে পইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম জানান, এলাকার গণমানুষের সেবা করাই তার কাজ। তিনি যত দিন বেচে থাকবেন তত দিন এলাকার মানুষের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com