মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে যানজট নিরসনে প্রতিদিন চলবে ৬৫০ টি টমটম

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জ শহরে যানজট নিরসনের জন্য টমটম ও অটোরিক্সা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জ শহরের যানজট নিরসনে নানা পদক্ষেপের কথা

আলোচনা হয়। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে স্বেচ্ছাসেবক নিয়োগসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে তদারকি বাড়ানো ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। সভায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমাদের সকলে চেষ্টায় যাতে শহরের যান চলাচল স্বাভাবিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পূজা উৎসবের সময় যাতে শহরবাসী যানজটের ভোগান্তিতে না পড়েন সে ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৯ তারিখ হতে শহরে টমটম চলাচলা নিয়ন্ত্রন করা হবে। সেই সিদ্ধান্তের আলোকে টমটম নাম্বর প্লেইট ১ হতে ৬৫০ পর্যন্ত যে টমটমগুলো রয়েছে শুধু সেগুলো চলবে ১৯ তারিখ বৃহস্পতিবার। তার পরদিন অর্থাৎ ২০ তারিখ শুক্রবার চলবে শুধু ৬৫১ হতে ১৩০০ নাম্বার প্লেইট পর্যন্ত। এভাবে একদিন পরপর বদল হয়ে টমটম চলাচল করবে। লাইসেন্সধারী ১৩০০ শ টমটমের মধ্যে একদিন চলবে প্রথম অর্ধেক এবং পরদিন চলবে বাকী অর্ধেক। মেয়র আতাউর রহমান সেলিম বলেন শহরের যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য দুর্গাপূজার আগেই এ সিদ্ধান্ত কার্যকর করতে হচ্ছে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com