শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

কিশোর-কিশোরীদের উদ্ধুদ্ধকরণ সভায় জেলা প্রশাসক ॥ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সমাজ উন্নয়নে কাজ করবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ বলেছেন, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সমাজ উন্নয়নে কাজ করবে, সমাজের নানাবিধ অসংগতির বিরুদ্ধে তারা বলিষ্ট ভূমিকা পালন করবে, আজকের কিশোর-কিশোরীরা আগামীতে দেশের নেতৃত্ব দিবে, তাই তাদের সেইভাবেই প্রস্তুতি গ্রহন করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অগ্রণী ভূমিকা পালন করবে কিশোর-কিশোরী ক্লাব। গতকাল হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও এবং সূচনা কর্মসূচীর সার্বিক সহযোগিতায় আয়োজিত “জীবন দক্ষতা অনুশীলনে কিশোর কিশোরীদের উদ্ধুদ্ধকরণ” সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথাগুলো বলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুমানা আক্তার’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুউল্লাহ, যুব উন্নয়নের উপ-পরিচালক একেএম আব্দুল্লাহ ভূইয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস। সভায় বানিয়াচং উপজেলাসহ বিভিন্ন উপজেলার ১৮ জন সেরা কিশোর-কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া ৯ উপজেলায় ৯টি ক্লাবকে সেরা ক্লাবের সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে সারা দেশে প্রতিটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। ওইখানে প্রতি শুক্রবার ও শনিবার সপ্তাহে দুই দিন গান, কবিতা আবৃত্তি ও জেন্ডার বিষয়ে শিখছে শিক্ষার্থীরা। সেই সঙ্গে সমাজসচেতন হচ্ছেন তারা। বাল্য বিয়ে, মাদকবিরোধী নানা বিষয়ে জ্ঞানার্জন করছে ক্লাব সদস্যরা। প্রতিটি ক্লাবে ২০ জন কিশোরী ও ১০ জন কিশোরসহ মোট ৩০ জন কিশোর-কিশোরী নিয়ে গঠন করা হয়েছে ক্লাব। ক্লাবে পাঠদানের জন্য নিয়োজিত রয়েছেন ১ জন আবৃতি শিক্ষক ও ১ জন সংগীত শিক্ষিকা। এর মধ্যে তদারকির জন্য রয়েছেন জেন্ডার প্রমোটার, ফিল্ড সুপারভাইজার এবং কো-অর্ডিনেটর হিসেবে স্ব স্ব ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি। কাজের সার্বক্ষণিক তদারকি ও দেখভাল করেন উপজেলা মহিলাবিষয়ক অফিস। ১১ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীরা ক্লাবের সদস্য হয়ে শিখছে গান, কবিতা আবৃত্তি, জেন্ডার বিষয়সহ নানা বিষয়। প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার বিকালে দুই ঘণ্টা করে এসব শিখছে। তাছাড়া প্রতি মাসে দুই দিন তাদের কারাতেও শিখানো হয়। এছাড়া বাল্য বিয়ে ও নারী নির্যাতনের বিষয়ে সচেতন হওয়ার মাধ্যমে কোথাও কারো বাল্য বিয়ে হলে প্রশাসনের সহযোগিতায় বন্ধে কার্যকরী ভূমিকা রাখছে কিশোর-কিশোরী ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com