বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহিলা সমাবেশে এমপি আবু জাহির আওয়ামী লীগ দেশের গ্রাম পর্যায়েও গণতান্ত্রিক জাগরণ ঘটিয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্ছার। একজন দিনমজুরও চায়ের দোকানে বসে জাতীয় ইস্যুর আলোচনা করেন। তারা শিখেছেন- কিভাবে ভাল থাকতে হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষকে সেই অবস্থানে নিয়ে গেছেন। লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। ‘দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক মহিলা সমাবেশের অংশ হিসেবে মুড়িয়াউকের এ আয়োজন।
গতকাল বুধবার (১১ অক্টোবর) দুপুরে ধর্মপুর মাঠে এ সমাবেশে মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জনপ্রতিনিধি ও এলাকার মান্যগন্যরা।
আবু জাহির বলেন, বিগত নির্বাচনগুলোতে আমারা যে ভোট উৎসব দেখেছি, তাতেই বুঝা যায় যে, আওয়ামী লীগ দেশের গ্রাম পর্যায়েও গণতন্ত্র চর্চার জাগরণ ঘটিয়েছে। মানুষ তার পছন্দের নেতাকে নির্বাচন করতে শিখেছে। আর সেই নির্বাচন প্রক্রিয়া বাঁধাগ্রস্তের ষড়যন্ত্র করছে সবসময়ের দেশবিরোধী শক্তিটি। বলে দিতে চাই- চক্রান্তকারীরা আবারও নিজেদের বুনা ষড়যন্ত্রের জালে প্যাচ খাবে। বঙ্গবন্ধু কন্যা এসব ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি আবারও জিতবেন। আমরা জনগণেন পাশেই থাকব।
নির্বাচন মৌসুমে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে নারী সমাবেশ করা হচ্ছে। সদর উপজেলার ১০টি ইউনিয়ন শেষে এবার লাখাইয়ে ইউনিয়নগুলোতে চলছে। জানা গেছে, এরপর শায়েস্তাগঞ্জ উপজেলায় নারী সমাবেশ হবে।
লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com