শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়ারী আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফজলুল হক এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোলাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হল- মাধবপুর উপজেলার ভোলাপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার পুত্র সোহেল মিয়া (২০), মৃত দুধ মিয়ার পুত্র শিশু মিয়া (৪৮), সিরিজ মিয়ার পুত্র রাসেল মিয়(২৬) ও মঙ্গলপুর গ্রামের রহমত আলীর পুত্র মিন্নত আলী, আব্দুল আউয়াল এর পুত্র মোঃ হক মিয়া (২৮) ও মৃত আলী আকবর এর পুত্র জাকির হোসেন (৪০)। মাধবপুর থানার (ওসি) তদন্ত মোঃ আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com