সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ শহরে কাপড়ের দোকান পুড়ে ছাই ॥ ক্ষতি ২৫ লাখ টাকা

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের আসবাবপত্র ও কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের আধা ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে চৌদ্দ হাজারী মার্কেটের মা ক্লথ স্টোর নামক একটি কাপড়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- সকালে হঠাৎ করে শহরের চৌদ্দ হাজারী মার্কেটের মা ক্লথ স্টোর নামক দোকানের ভেতর থেকে আগুণের ধোঁয়া বের হতে থাকে। স্থানীয় লোকজন ও দোকানের মালিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের আধাঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসলেও ততক্ষণে আগুন নিভে যায়।
দোকানের স্বত্বাধিকারী পলাশ দেব জানান, সকালে হঠাৎ আমাদের দোকানে আগুন লাগার সংবাদ পাই, ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ প্রসেঙ্গ নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হাবিবুর রহমান বলেন- আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com