শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের নবাগত ইউএনও অনুপম দাসের যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন অনুপম দাস অনুপ। গতকাল সোমবার বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ অনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেট জেলার বাসিন্দা অনুপম দাস অনুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষ করেন। পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তিতে ৩৫ তম ব্যাচের বিসিএস পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। নবাগত নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য- গত ২২ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অনুপম দাস অনুপকে পদায়ন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com