সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে জাকজমকপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আহ্লে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শহরে এক বিশাল জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) এর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিমতলায় আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে জুলুস পূর্ব আলোচলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল হক, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওঃ মনিরুজ্জামান।
কাজী মাওঃ এম, এ, জলিল ও মাওঃ আবু তৈয়্যব এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন মাওঃ শাহ জালাল আহমেদ আখঞ্জী, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ গোলাম মোস্তাক নবীনগরী, অধ্যক্ষ গোলাম সারওয়ার আলম, মুফতি আব্দুল মজিদ পীরিজপুরী, মুফতি সারওয়ার ফেরদৌস খান, মুফতি আশরাফুল ওয়াদুদ, মুফতি আলমগীর হোসেন সাঈকি, মাওঃ রফিকুল ইসলাম, মুফতি মুজিবুর রহমান আল ক্বাদরী প্রমুখ ওলামায়ে কেরাম।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাবেক পিপি এড. আকবর হোসেন জিতু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফারুক মিয়া প্রমুখ।
সকাল ৯ থেকেই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত গাড়িতে করে দূর দূরান্ত থেকে এবং স্থানীয় ইমামদের নেতৃত্বে হাজারো নবী প্রেমিকগণ পায়ে হেটে খন্ড খন্ড মিছিল সহকারে নিমতলায় জড়ো হতে থাকেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে আমন্ত্রিত অতিথি ও ওলামাদের নেতৃত্বে প্রধান জুলুছটি নিমতলা থেকে চৌধুরী বাজার হয়ে পুনরায় নিমতলায় এসে শেষ হয়। জুলুস শুরুর পূর্বে সংক্ষিপ্ত মিলাদ ও মোনাজাত করেন অনেক আলেমের উস্তাদ আলহাজ্ব মাওঃ ফরিদ আহমেদ সাহেব।
সভাপতি তার বক্তব্য অতিরিক্ত গরমের মধ্যে যারা নবীপ্রেমে জশ্নে জুলুছে আনন্দ উদ্দীপনার সাথে যোগদান করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া প্রশাসনের দায়িত্বপ্রাপ্তগণ, সাংবাদিক বৃন্দ ও স্বেচ্ছাসেবক দলের এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com