বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল’র মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবি ময়েজ উদ্দিন শরীফ।
গতকাল শনিবার উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বানিয়াচং উপজেলায় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় সভা করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জকে একটি পর্যটন শিল্প হিসেবে পরিণত করতে চান। পাশাপাশি তরুণ-তরুণীদের জন্য বানিয়াচং-আজমিরীগঞ্জে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে শুরু করে তাদের সার্বিকভাবে দক্ষ করে গড়ে তুলতে চান। যাতে তারা দেশে-বিদেশে যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে। এছাড়াও তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জে আগামী দিনে যেসব স্বপ্ন বাস্তবায়ন করবেন তা নিয়েও আলোচনা করেন। এতে সকল সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় সাংবাদিকরা তার সকল ভাল কাজে সহায়তা করবেন বলে আশাবাদ ব্যক্তি করেন। উল্লেখ্য, এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট শরীফ উদ্দিন আহমেদ-এর ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com