বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন পরিচালনা সংক্রান্ত আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পিটিআই রোডে অবস্থিত পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের মতো পৌর এলাকায় আরো দু’টি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনা সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার এ পরিকল্পনার কথা জানান।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় শহরের আমিরচাঁন কমপ্লেক্সের স্কাই কিং রেষ্টুরেন্টে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনা সম্ভাব্য অংশীজনদের সম্পৃক্তকরণ ও সম্পদ আরোহনে সহযোগিতা বিষয়ক আলোচনা সভা হবিগঞ্জ পৌরসভা ও ইউএসএআইডি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আমরা পুর্ণাঙ্গ নয় বরং পৌরবাসীর জন্য প্রাথমিক সেবা নিশ্চিত করতে চাই। পৌরসভার বিভিন্ন এলাকায় ছোটখাটো অসুস্থতা ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য তাৎক্ষনিকভাবে ২৫০ শয্যা জেলা সদর হাসপতালে যাওয়া কঠিন হয়ে যায়। তাই প্রাথমিক চিকিৎসা যেমন ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা ইত্যাদির জন্য কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করলে পৌরবাসী সহজে সেবা গ্রহন করতে পারবেন। মেয়র বলেন, আমরা উমেদনগরসহ আরো দুটি এলাকায় পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছি। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিত্র তুলে ধরেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ভবিষ্যত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পরিকল্পনা ও এর সম্ভাব্য বিবরণ তুলে ধরেন ইউএসএআইডি এলএইচএসএস প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল মতিন।
আলোচনা সভায় হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। আলোচনা সভায় বক্তব্য রাখেন- হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট শফিকুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল ইসলাম, স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়ী সমিতির সভাপতি লিটন বনিক প্রমুখ। এছাড়াও হবিগঞ্জের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com